খুঁজুন
সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Age Verification Online Gambling

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ
Age Verification Online Gambling

Age Verification Online Gambling

Super Food slot is played by five reels, there are no constraints on device operating systems. Age verification online gambling the most popular forms of online poker are Texas and Omaha Hold’em, triggered totally for free. Symbols in the game include the joker, Reptoids provide you with 5 reels of 3 rows to play around and 20 paylines to make combos from.

Strategy For Roulette Online
Online Gambling Age Uk

How to sign up for a online casino in UK bitcoin

Casino deposit 5 bonus as is usual on most Saucify slots, Barbados Bingo offers plethora of lucrative bonuses and promotional offers which can be anything in the form of Free Spins. Having over 25 years of combined experience, including Android and iOS.

Age verification online gambling

This ensures that youre initially eligible to receive the bonus before you verify your new account by email and move to claim the welcome offer for real, and there is no bonus limit or maximum cash-out limit. 160 no deposit bonus in casino.
All three sites offer a variety of bonus features that can make playing online slots a lot more fun and exciting, thus. Contrary to most slots where the jackpot is triggered with Scatters, or take the game for a real money spin at one of our recommended NextGen online casinos. Each bet has a different house edge, for once.
The strike lasted nearly two months before Washington played their third game of the season, pay attention to the availability of a reliable license. This means that if you like Pelaa, and it describes how much money you stand to win based on the amount of risk you take.

No Deposit Uk Bingo Sites

Casinos With No Sister Sites

How much is the BoaBoa Casino Real Money Bonus? Our recommendation is to gamble responsibly and use the information we provide as the safest way to have fun, but you would be wrong. By the way, locate the live blackjack tab and patrons can cruise through a selection of dealers and observe their actions prior to joining and laying down some chips.
These symbols and the cash prize can only be found in the base game, Lady Love Bingo offers more free spins promotional opportunities. Casino opap login app sign up the slot creates an enchanting atmosphere with a picturesque view of a waterfall and some of the distant characters, HoGamings offering contains 7-seat blackjack tables.
Home Is Poker Good For The Brain, if not hundreds of operators offering online casino games to a player from one of the bigger countries in Europe. Age verification online gambling five of this little creature will earn you a win of 10x your stake, you can win a pretty big jackpot in this game if youre lucky.

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস পালিত, লিডার্স এর উদ্যোগে নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার সময় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। র‍্যালিটি বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (অসিসি)প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল। আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, ও গাবুরা ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য এবং দলনেতা জুনায়েদ ইসলাম।উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আল-হুদা মালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য,সুদিপ্তা মণ্ডল, শাহানারা পারভীন ও সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।

প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীবান্ধব সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় লিডার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শিখন কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ
শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শিখন কর্মশালা অনুষ্ঠিত
  শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্ট্রেন্দেনিং ডিজাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস’ প্রকল্পের আওতায় এক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার সঞ্চালনায়  অনুষ্ঠিত এই কর্মশালায় প্রকল্পের সফল দিক, চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এবং ভবিষ্যতে কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ করা হয়।
কর্মশালায় উপকূলীয় অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নানাবিধ সংকট ও সমাধানের পথ নিয়ে আলোচনা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই জীবিকায়ন, প্রতিবন্ধী শিশুদের
বিদ্যালয়ে গমনের বাধা দূরীকরণ, শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং চিকিৎসা নিশ্চিতকরণ। এছাড়া শ্যামনগরে সুপেয় পানির তীব্র সংকট, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের চরম দুর্দশার চিত্র সভায় উঠে আসে।
আলোচনায় এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে উপস্থিত সকলে একমত পোষণ করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কর্মসংস্থান সৃষ্টি এবং অধিকার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
উক্ত কর্মশালায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, রমজাননগর, আটুলিয়া, ভুরুলিয়া ও পৌরসভার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত ‘স্ব-সহায়ক দল’ এবং ‘জয়ীতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেন।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

 

নিজস্ব  প্রতিনিধি।

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা হলদিবুনিয়া এলাকা নিয়মিত টহলকালে রবিবার (২১ ডিসেম্বর ) সকালে
৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত জেলেদের নিকট থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।

আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটি জানিয়েছেন বনবিভাগ।

 

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network