শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শিখন কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার সময় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। র্যালিটি বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (অসিসি)প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল। আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, ও গাবুরা ইউনিয়ন ক্লাইমেট একশন গ্রুপের সদস্য এবং দলনেতা জুনায়েদ ইসলাম।উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আল-হুদা মালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য,সুদিপ্তা মণ্ডল, শাহানারা পারভীন ও সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।
প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীবান্ধব সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় লিডার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক
নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা হলদিবুনিয়া এলাকা নিয়মিত টহলকালে রবিবার (২১ ডিসেম্বর ) সকালে
৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত জেলেদের নিকট থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।
আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটি জানিয়েছেন বনবিভাগ।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
শ্যামনগর প্রতিনিধি: ‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো’- এ শ্লোগানের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তি প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু মহল ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, সুপার: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, প্রধানশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, মুহতামিম মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক দেবদাস কুমার মন্ডল, শিক্ষক সুব্রত কুমার গায়েন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের লেখাপড়ার জন্য বইপত্র ক্রয়ে এ ধরণের সহায়তা বিশেষ উপকারে আসবে।
আপনার মতামত লিখুন