খুঁজুন
বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে যুব ধর্মঘট পালিত
 শ্যামনগর( সাতক্ষীরা)  প্রতিনিধিঃ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের সংকট, সমস্যা ও সম্ভাবনা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের ন্যায্যতার দাবিতে এক ব্যতিক্রমধর্মী যুব ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা ১২ টায় সাতক্ষীরার শ্যামনগরে যমুনা নদী সংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
এই যুব ধর্মঘটের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম, এবং সহায়তা প্রদান করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক (BARCIK)। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উপকূলীয় মানুষের জীবিকা, নিরাপদ আবাসন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানান।
আয়োজকরা বলেন, উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও জীবিকার সংকটে ভুগছে। অথচ এই মানুষদের জন্য যথাযথ রাষ্ট্রীয় পরিকল্পনা ও ন্যায্যতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন রয়েছে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ধর্মঘটের মাধ্যমে উপকূলের তরুণরা জলবায়ু ন্যায়বিচারের বার্তা দেশব্যাপী ছড়িয়ে দিতে চায়।
যুব ধর্মঘটে এসএসটির সভাপতি সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বারসিকের কর্মসূচি কর্মকর্তা মারুফ হোসেন মিলন, যুব সংগঠক স,ম ওসমান গনী, এসএসটির সাধারণ সম্পাদক তৃপ্তি বিশ্বাস, কোষাধ্যক্ষ জাহিদ হোসেন।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা প্রতীকীভাবে প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন এবং “Climate Justice Now”, “Save the Coast, Save the People” ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উপকূলীয় জনগণের ন্যায্য দাবির পক্ষে সংহতি প্রকাশ করেন।
ধর্মঘটে আরও উপস্থিত ছিলেন এসএসটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সদস্য পল্লবী মন্ডল, মিনাজুল ইসলাম রিয়াজ, বৈশাখী মন্ডল, রুপা মন্ডল, বিথীকা মন্ডল প্রমুখ।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

 

নিজস্ব  প্রতিনিধি।

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা হলদিবুনিয়া এলাকা নিয়মিত টহলকালে রবিবার (২১ ডিসেম্বর ) সকালে
৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত জেলেদের নিকট থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।

আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটি জানিয়েছেন বনবিভাগ।

 

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

 

শ্যামনগর প্রতিনিধি: ‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো’- এ শ্লোগানের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তি প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু মহল ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, সুপার: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, প্রধানশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, মুহতামিম মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক দেবদাস কুমার মন্ডল, শিক্ষক সুব্রত কুমার গায়েন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের লেখাপড়ার জন্য বইপত্র ক্রয়ে এ ধরণের সহায়তা বিশেষ উপকারে আসবে।

শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতি বার) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর অভিবাসী কর্মী প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল,
এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান,
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, (টিটিসি) জব প্লেসমেন্ট অফিসার
আরিফুল ইসলাম,ওকাপ ফিল্ড অফিসার আল আমিন, ফিল্ড ফ্যাসিলেটর মেহেদী হাসান, রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন জণিত অভিবাসন, গবেষণা ও শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা সভায় স্থান পায়।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network