খুঁজুন
বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে সভা 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
শ্যামনগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মান উন্নয়নে সভা 
   প্রতিনিধিঃ
 মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামে পিছিয়ে পড়া  জনগোষ্ঠী( তৃতীয় লিঙ্গ এর জীবন মান উন্নয়নে স্থানীয় সরকার সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তি কর্তৃক গৃহীত সিদ্ধান্ত সমূহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারসিকের আয়োজনে তৃতীয়  লিঙ্গের আঁখি রানীর সভাপতিত্বে সভায় উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক ভাতা প্রদান,গবেষণা প্রতিষ্ঠান বারসিকের কর্মসূচি, বিভিন্ন সামাজিক সেবা সমূহ নিয়ে সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন সমাজকর্মী অশোক কুমার মন্ডল, জাকির হোসেন,শিক্ষক রনজিৎ বর্মন,বারসিক কর্মকর্তা অষ্টমী মালো,প্রতিমা রানী প্রমুখ।
বক্তব্য রাখেন তৃতীয় লিঙ্গের ঝরণা রানী সহ অন্যান্যরা।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের হলদিবুনিয়া এলাকা থেকে ৩ জেলে আটক

 

নিজস্ব  প্রতিনিধি।

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের আওতাধীন সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকা হলদিবুনিয়া এলাকা নিয়মিত টহলকালে রবিবার (২১ ডিসেম্বর ) সকালে
৩ জেলেকে আটক করেছে বনবিভাগ।
আটককৃত জেলেদের নিকট থেকে অবৈধভাবে কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন হলদিবুনিয়া টহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর এর নেতৃত্বে,গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টহল দল হলদিবুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অভয়ারণ্য এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের দায়ে ৩ জন জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে কাঁকড়া ধরার দোনদড়ি নৌকা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মরগাং গ্রামের : সুজউদ্দিনের ছেলে আবু হাসান গাজী (২৭), খুলনা জেলার কয়রা উপজেলার ৩নং কয়রার আব্দুর জব্বারগাজীর ছেলে রফিক ফারুকী(৪০)কয়রা মহারাজপুর এলাকার মৃতঃ মনতাজ গাজীর ছেলে,মোঃ হারুন গাজী (৪৮)।

আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে
মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটি জানিয়েছেন বনবিভাগ।

 

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ
শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

 

শ্যামনগর প্রতিনিধি: ‘ফুলের মত ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো- জ্ঞানের আলো সাথে নিয়ে দেশটাকে মোরা গড়বো’- এ শ্লোগানের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তি প্রদান করা হয়েছে।
২১ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় দক্ষিণ পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির আয়োজনে বন্ধু মহল ও সমাজের বিত্তবান ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ১৩ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। পদ্মপুকুর ইউনিয়ন প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদুল ইসলাম আমজাদ, বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান, সুপার: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, প্রধানশিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহিনুর রহমান, মুহতামিম মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক দেবদাস কুমার মন্ডল, শিক্ষক সুব্রত কুমার গায়েন, সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশের উন্নয়নে আদর্শ মানব সম্পদে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের লেখাপড়ার জন্য বইপত্র ক্রয়ে এ ধরণের সহায়তা বিশেষ উপকারে আসবে।

শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

 

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর (বৃহস্পতি বার) শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শ্যামনগর অভিবাসী কর্মী প্রোগ্রাম (ওকাপ) এর সহযোগিতায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক এর সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল,
এনজিও সমন্বয়কারী গাজী আল ইমরান,
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, (টিটিসি) জব প্লেসমেন্ট অফিসার
আরিফুল ইসলাম,ওকাপ ফিল্ড অফিসার আল আমিন, ফিল্ড ফ্যাসিলেটর মেহেদী হাসান, রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন। অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন জণিত অভিবাসন, গবেষণা ও শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা সভায় স্থান পায়।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network